আইসিসিবিতে লিফট এন্ড এস্কেলেটর এক্সপো
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো তিনদিন ব্যাপী “গ্লোবাল লিফ্ট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২”। বাংলাদেশসহ দশটি দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান এখানে এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী করছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর এন্ড লিফট ইম্পোর্টার এসোসিয়েশনের (বিইইএলআইএ) সহযোগিতায় ভার্গো কমিউনিকেশনের আয়োজনে ৪র্থ দফায় বাংলাদেশে হচ্ছে প্রদর্শনীটি।
বৃহস্পতিবার প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ স্থপতি মোঃ ইকবাল হাবিব। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের সভাপতি এমদাদুর রহমান ও সাধারন সম্পাদক সাইফুল আলম উজ্জল।
“এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পন্য প্রদর্শন করতে এবং দেশে বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহন একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।
আয়োজন নিয়ে “গ্লোবাল লিফ্ট এন্ড এস্কেলেটর এক্সপো ২০২২”-এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনস এর পরিচালক অনিতা রঘুনাথ বলেন “করোনা মহামারির কারনে বিরতির পর আবার এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। জনবহুল এই ঢাকা শহরে আবাসন শিল্পের বিকাশে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম”।
প্রদর্শনীতে তাদের সহযোগিতার বিষয়ে বলতে গিয়ে এসোসিয়েসানের সভাপতি এমদাদুর রহমান বলেন “আমরা মূলত এই শিল্পের ব্যবসায়ীদের সংগঠন ও উপদেষ্টা পরিষদ যারা এ শিল্পের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের একমাত্র মুখপাত্র। ভার্গো কমিউনিকেশন এর সাথে ২০১৫ সাল থেকে ঢাকাতে এই আয়োজনের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত”।